১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাত দিনের অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি

১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস করবেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সশরীরে ক্লাস চলবে; এরপর ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস করবেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে চলতি মাসের ৬ তারিখে উপাচার্যের সভা কক্ষে ডিনস কমিটির এক সভায় রোজার মাসে অনলাইনে ক্লাস নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ২০ মার্চের পর ঈদের ছুটি শুরু হবে। 

“বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী বন্ধ থাকবে। সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। "

ঈদের পরে আগামী ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।