Published : 22 Jun 2026, 09:46 PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ‘নৈরাজ্য, ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার’ অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার সন্ধ্যা ৬টায় বনানীর কামাল আতাতুর্ক সরণিতে প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়ে গুলশান-২ এর দিকে মিছিল নিয়ে যান নেতাকর্মীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা ও সাধারণ সম্পাদক রাজিকুল ইসলাম তালুকদার বিন্দু মিছিলে নেতৃত্ব দেন। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
এর আগে বিকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।