১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদেশি বৃত্তি পাওয়ার কৌশল নিয়ে আইইউবিএটিতে সেমিনার

“আন্তর্জাতিক বৃত্তি অর্জনের জন্য শুধু ভালো ফলাফল যথেষ্ট নয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 12:44 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

বিদেশে উচ্চশিক্ষার বৃত্তি অর্জনে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে সেমিনার করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

শনিবার বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘রেডি টু ফ্লাই উইথ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপস: আনলক গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস কর্মসূচির এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক ও ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. আশিকুর রহমান। 

তিনি বলেন, আন্তর্জাতিক বৃত্তি অর্জনের জন্য শুধু ভালো ফল যথেষ্ট নয়; নেতৃত্বের গুণাবলী, গবেষণায় সম্পৃক্ততা, সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং কার্যকর যোগাযোগ দক্ষতা একজন শিক্ষার্থীকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখে। 

ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং নির্বাচনের বিভিন্ন ধাপ সম্পর্কেও আলোচনা করেন তিনি।