Published : 09 Jun 2026, 10:31 PM
রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে রাঙামাটির বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন জানিয়েছেন।
মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩) নামে ওই শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (২০২২-২৩ সেশন)।
তার এক সহপাঠী বলেন, জিমেলসহ চারজন রাঙামাটি বেড়াতে যান। বিকালে নৌকা নিয়ে বেড়ানোর একপর্যায়ে তারা লেকের পানিতে নামেন। এসময় জিমেল পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে এক ঘণ্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।
সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন বলেন, “যতদূর জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ও বিশ্ববিদ্যালয়ের বাইরের তিনজন রাঙামাটি বেড়াতে যান। কাপ্তাই লেকে সাঁতার কাটতে নামলে ডুবে যাওয়ার একপর্যায়ে তিনজন নিরাপদে উঠে আসলেও জিমেল তলিয়ে যান।”