বিএসি চেয়ারম্যানের সঙ্গে সিআইইউ উপাচার্যের সাক্ষাৎ
তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন ও একাডেমিক উৎকর্ষসহ নানা বিষয়ে আলোচনা করেন, বলা হয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান মো. আখতার হোসেন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য এম এম নুরুল আবসার।
বিএসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সাক্ষাৎকালে তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন ও একাডেমিক উৎকর্ষসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক মানদণ্ড শক্তিশালী করা এবং শিক্ষা কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে সিআইইউ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং ‘কোয়ালিটি অ্যাসিওরেন্স’ ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিআইইউ কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বিএসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
