ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আশিক
অধ্যাপক আশিক মোসাদ্দিক এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক আশিক মোসাদ্দিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সোমবার তিনি এ পদে যোগদান করেন।
অধ্যাপক আশিক মোসাদ্দিক এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অধ্যাপক আশিক মোসাদ্দিককে চার বছরের জন্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেন।
