১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নতুন তিন উপাচার্য চার বছর দায়িত্ব পালন করবেন।

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
মো. খালেদ উজ্জামান, মো. মোজাম্মেল হক, মো. হাবীবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 08:57 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিয়েছে সরকার।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান। তিনি অধ্যাপক খন্দোকার আশরাফুল মুনিমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক পেয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব। তিনি অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান। তিনি অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন তিন উপাচার্য চার বছর দায়িত্ব পালন করবেন। তাদের নিয়োগ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য শর্ত অনুযায়ী কার্যকর হবে।