১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়

কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 05:16 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

ঈদুল আজহার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি ঈদ জামাতের আয়োজন হচ্ছে এবার। 

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় দুটি জামাত হবে।  

কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাতে ইমামতি করবেন খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়া আবাসিক হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মসজিদে সকাল ৮টায় জামাত হবে।