১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা প্রকাশ ১৮ মার্চ

ক্লাস শুরু হবে আগামী ২১ এপ্রিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা প্রকাশ ১৮ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 07:30 PM

Updated : 20 Apr 2024, 07:07 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা আগামী ১৮ মার্চ প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ওইদিন বিকাল ৪টায় এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ফল জানতে মোবাইলের মেসেজ অপশন থেকে nu লিখে স্পেস দিয়ে athn লিখে roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এছাড়াও রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমেও ফল জানা যাবে। 

এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকলে তাকে ২৭ মার্চের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। সেটি করা না হলে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন নির্বাচন করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।