Published : 28 Jul 2026, 02:25 PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসাদুজ্জামান সরকার। তিনি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অধ্যাপক আসাদুজ্জামান সরকার বিদায়ী উপাচার্য অধ্যাপক নাজমুল আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
অপর এক আদেশে নাজমুল আহসানকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থল খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে সোমবার নতুন উপাচার্য পেয়েছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়।
আর পড়ুন-