২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‘আত্মহত্যা’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী লামিসার বাড়ি ঝিনাইদহে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 10:45 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর লেবুবাগানের এক ছাত্রীনিবাস থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামিসা নওরীন পুষ্পিতা নামে ওই শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের। তার বাড়ি ঝিনাইদহে।

মতিহার থানার ওসি আবুল কামাল আজাদ বলেন, “এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার বাবাকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

“পরিবারের সদস্যরা পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বিকালে নিজে কক্ষে লামিসা আত্মহত্যার চেষ্টা করেন। তখন পাশের কক্ষের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “আমি বাইরে আছি। কিন্তু আত্মহত্যার খবর পেয়েছি। মতিহার থানার ওসি আমাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।”