১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নবীনদের বরণ করল স্টামফোর্ড ইউনিভার্সিটি

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শৃঙ্খলা, গবেষণা, কারিগরি জ্ঞান এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নবীনদের বরণ করল স্টামফোর্ড ইউনিভার্সিটি
ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির মিলনায়তনে সোমবার প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে অতিথিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 09:55 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ফ্রেশম্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকার সিদ্ধেশ্বরীতে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে স্প্রিং, সামার ২০২৫ ও স্প্রিং ২০২৬ সেমিস্টারের সিইএন-৮৪-এ, সিইএন-৮৫-এ এবং সিইএন-৮৬-এ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “অ্যাকাডেমিক উৎকর্ষতা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত সততার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।”

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক বি সি বসাক, এমিরেটাস অধ্যাপক ফিরোজ আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মৃত্যুঞ্জয় আচার্য্য অনুষ্ঠানে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ফারহানা চৌধুরী।

বক্তারা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শৃঙ্খলা, গবেষণা, কারিগরি জ্ঞান এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।