১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদদীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রইছ উদদীন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলেরও নেতৃত্ব দিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদদীন
অধ্যাপক রইছ উদদীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 07:17 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদদীন।

তিনি এ শিক্ষায়তনের অষ্টম উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব পাওয়া দ্বিতীয় ভিসি।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রইছ উদদীন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলেরও নেতৃত্ব দিয়েছেন একসময়। তিনি উপাচার্যের দায়িত্বে অধ্যাপক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন। 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম। জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে উপাচার্যের দায়িত্ব দেয়।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় রেজাউল করিমকে সরিয়ে রইছ উদদীনকে উপাচার্য করা হল।