১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

তারা যোগ দেওয়ার দিন থেকে চার বছর দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 10:57 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যের দায়িত্বে রদবদলের ধারায় এবার আরও তিন বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়গুলো হল- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব দেওয়া হয়। তারা যোগ দেওয়ার দিন থেকে চার বছর দায়িত্ব পালন করবেন।

এতদিন উপ-উপাচার্যের দায়িত্ব পালন করা অধ্যাপক এস এম হেমায়েত জাহানকে করা হয়েছে পবিপ্রবির উপাচার্য। তিনি এ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক।

এ বিষয়ক আদেশে বলা হয়েছে, বর্তমান উপাচার্য কাজী রফিকুল ইসলাম আগের দায়িত্বে ফিরে যাবেন।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনি মো. শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

অপরদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। তিনি অধ্যাপক এস এম হাসান তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।