পদ্মা সেতু প্রকল্পে যুক্ত স্ট্যামফোর্ডের সাবেকরা সংবর্ধিত
‘টেকসই উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভাও হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য অধ্যাপক এম ফিরোজ আহমেদ এবং এ প্রকল্পে নিযুক্ত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
পাশাপাশি ‘টেকসই উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভাও হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাবেক শিক্ষারর্থীদের উদ্দেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, “তোমাদের মত যারা আছো, তাদের অবদান দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। বড় স্বপ্ন দেখ, কিন্তু দেশকে ভুলে গিয়ে নয়।”
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষালয়টির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, বোর্ড অব ট্রাস্টি এস এম ইলিয়াস মিরন ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলী নকী।
অনুষ্ঠানে পদ্মা সেতু প্রকল্পে নিযুক্ত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
