২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

এডাস্টের নতুন উপাচার্য যোগ দিলেন অধ্যাপক জাকির হোসন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এডাস্টের নতুন উপাচার্য যোগ দিলেন অধ্যাপক জাকির হোসন
অধ্যাপক মো. জাকির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2026, 06:46 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মো. জাকির হোসেন।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস ম্যানেজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে তিনি বিশ্ববিদ্যারয়ের দাপ্তরিক কাজে যোগ দেন। 

ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. আশরাফ আলী খান শিক্ষকদের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার কর্মকর্তাদের পক্ষ থেকে নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন ও সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটুসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

অধ্যাপক মো. জাকির হোসেন চার বছরের জন্য এডাস্টের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শিক্ষকতা করেছেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর অব স্টাডিজ ও ডিন হিসেবে কাজ করেছেন।