২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষেধ, ধরা পড়লে জরিমানা

মাদকসহ ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কার করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

সেইসঙ্গে ধূমপানরত অবস্থায় ধরা পড়লে ৩০০ টাকা জরিমানা এবং মাদকসহ ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নিয়েছে হল কর্তৃপক্ষ।

সোমবার জহুরুল হক হল প্রাধ্যক্ষের দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

“ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।”