Published : 09 Dec 2025, 08:57 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় পাঁচ হাজার ৩৫২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০২ জন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এ ফলাফলে দেখা যায়, পাসের হার ১১ দশমিক ২৫ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পরীক্ষার ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল ফোন নম্বর থেকে DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
এবার ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন। তবে শেষ পর্যন্ত আবেদনকারীদের সবাই পরীক্ষায় অংশ নেননি। ২৯ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলাফলের নথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।