২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি নজরুল, সম্পাদক আরাফাত

ফলাফল ঘোষণার পর উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত কমিটির নেতারা।

জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি নজরুল, সম্পাদক আরাফাত
সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাজু আরাফাত

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 05:10 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডি ডটকমের প্রতিবেদক নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক রাজু আরাফাত।

বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে আবরার জাহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক চপল রহমান নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আশিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এমএম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল ও মোশফিকুর রহমান ইমন। 

এদিন ফলাফল ঘোষণার পর উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত কমিটির নেতারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।