১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য নজরুল ইসলাম

আগামী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 07:58 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (একাডেমিক) দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এবং রেডিওলজি ও ইমেজিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তার এ নতুন দায়িত্বের কথা বলা হয়েছে। আগামী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।

গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর উপ-উপাচার্যের (একাডেমিক) দায়িত্বে এসেছিলেন শাহিনুল আলম। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক নজরুল ইসলাম।