গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ৬০ শতাংশ পাশ
বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষায় পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। ফেল করেছেন ১৫ হাজার ৮৩৯ জন।
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটে প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন।
মঙ্গলবার দুপুরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (gstadmission.ac.bd) এ ফল প্রকাশ করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. ইমদাদুল হক জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫৯.৪৫ শতাংশ পরীক্ষার্থী।
আর ৩০ নম্বরের চেয়ে কম পেয়ে ফেল করেছে ৪০ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী। শূণ্য দশমিক ১ শতাংশ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে।
এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়া ইশিকা জান্নাত। তিনি ৮৬ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন।
বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৪২ হাজার ১৮০ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৯ হাজার ৭৩ জন।
পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। আর ফেল করেছেন ১৫ হাজার ৮৩৯ জন। আর ৬ জনের পরীক্ষা বাতিল হয়েছে।
গত শনিবার দেশের ১৮ বিশ্ববিদ্যালয়ের ২৫টি কেন্দ্রে বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
