১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শীতার্তদের পাশে আরএফএল বেস্ট বাই

“ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে,” বলেন শফিক শাহীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 08:17 PM

Updated : 06 Jan 2024, 08:17 PM

রংপুরে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গৃহস্থালি সামগ্রীর চেইনশপ আরএফএল বেস্ট বাই।

সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ার ৫০০ দরিদ্র পরিবারের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেস্ট বাইয়ের হেড অব মার্কেটিং শফিক শাহীন বলেন, শীতবস্ত্র না থাকায় এই এলাকার মানুষেরা শীতের সময় অনেক কষ্ট পায়।

“তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা রংপুরের দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরএফএল বেস্ট বাইয়ের ইনচার্জ মাইদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার নুর এলাহী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরিফ উদ্দিন আহমেদ ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহাবুর আলমসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।