২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ব্র্যাক ব্যাংক

এটি ব্যাংকের ন্যূনতম ঋণ ঝুঁকিসহ 'সর্বোচ্চ মানের স্বীকৃতি', বলা হয়েছে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে।

‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের লোগো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 12:44 AM

Updated : 21 Aug 2022, 12:44 AM

এক বছরের জন্য ক্রেডিট রেটিংয়ে ‘এএএ’ (ট্রিপল এ) পেয়েছে ব্র্যাক ব্যাংক।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের দেওয়া এ ক্রেডিট রেটিংয়ের মান চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের জুন পর্যন্ত সময়ের জন্য বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেডিট রেটিং মানটি দেওয়া হয়েছে সর্বশেষ ২০২১ সালের ব্র্যাক ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে।

“ব্র্যাক ব্যাংক স্থিতিশীল এবং সময়মতো এর আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম। এটি ব্যাংকের ন্যূনতম ঋণ ঝুঁকিসহ সর্বোচ্চ মানের স্বীকৃতি,” বিজ্ঞপ্তিতে বলা হয়।

ব্যাংকটি এর আগে ২০১৯ সালে মুডি’জ ইনভেস্টরস সার্ভিস ছাড়াও এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং পেয়েছে।

এ রেটিং সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘‘এই অনন্য অর্জন সম্ভব হয়েছে ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, শক্তিশালী আমানতের ভিত্তি, সুশাসন ও উন্নত তারল্য স্থিতি বজায় রাখার জন্য।”