২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চুক্তি সই, টেলিটকের সেবা নেবে বায়রা লাইফ ইন্স্যুরেন্স

এই চুক্তির ফলে বায়রা লাইফ ইন্স্যুরেন্সকে সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ডিজিটাল কর্পোরেট সেবা দেবে টেলিটক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 03:57 PM

Updated : 14 Dec 2023, 03:57 PM

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কাছ থেকে ডিজিটাল করপোরেট সেবা নেবে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

এজন্য টেলিটক এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে গত বৃহস্পতিবার একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে টেলিটক জানিয়েছে,  বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খান খান চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে বায়রা লাইফ ইন্স্যুরেন্সকে সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ডিজিটাল কর্পোরেট সেবা দেবে টেলিটক।