Published : 27 Oct 2022, 11:32 PM
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ৫ হাজার টাকা পর্যন্ত বোনাস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, ‘নগদ ডিল-এ বেশি লাভ’ নামের এই ক্যাম্পেইনে পুরানো জিনিসপত্র সোয়াপ-এ বিক্রি করে সেই পণ্যের দাম ‘নগদ’ অ্যাকাউন্টে নিলে ৩০ নভেম্বর পর্যন্ত এই বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রাহকরা ঘরে বসেই সোয়াপ-এ বিক্রি করতে পারেন তাদের পুরোনো মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ আরও অনেক পণ্য। আর সেই পণ্য বিক্রির দাম ‘নগদ’ অ্যাকাউন্টে নিলে গ্রাহকেরা বোনাস পাবেন।
অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার এই অফার উপভোগ করতে পারবেন নগদ গ্রাহকরা। এই অফারটি পেতে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।
তবে অফার সম্পর্কিত সকল তথ্য, পণ্য ও সংশ্লিষ্ট সার্ভিসের দায়ভার থাকবে সোয়াপ-এর ওপর। নগদ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে।
নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, “সামনেই বিশ্বকাপ আসছে। ডিজিটাল ডিভাইস কেনার জন্য গ্রাহকরা পুরোনো পণ্য বিক্রি করে নতুন পণ্য কিনবেন। এখন দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গ্রাহকের খুশি বাড়িয়ে দিতে সোয়াপ-এর সাথে এই অফার নিয়ে এল।”
এই অফার চলাকালে ‘নগদ’-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো বিভ্রান্তি দেখা দিলে অথবা অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা ১৬১৬৭ কিংবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে কল করতে পারেন।