শীতলক্ষ্যা তীরে গাছ লাগিয়েছে প্রাণ ও বিআইডব্লিউটিএ
রোববার আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন শীতলক্ষ্যা নদী তীরের বিভিন্ন স্থানে নারকেল গাছের চারা লাগানো হয়।
গাজীপুরে কালীগঞ্জে যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল জানায়, রোববার আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন শীতলক্ষ্যা নদী তীরের বিভিন্ন স্থানে নারকেল গাছের চারা লাগানো হয়।
আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক কমান্ডার (অব.) এম সামসুল আলম মিয়া এবং বিআইডব্লিউটিএ’র ঘোড়াশাল নৌ-বন্দরের উপ-পরিচালক (বন্দর) আবু ছালেহ মো. এহতেশামুল পারভেজ এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক কমান্ডার (অব.) সামসুল আলম মিয়া বলেন, “প্রাণ আরএফএল গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মসূচি পালন করে থাকে। আমরা পরিবেশের সূরক্ষায় গ্রুপের স্থাপনাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। ভবিষতেও আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেড-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কেরামত আলীসহ বিআইডব্লিউটিএ এবং প্রাণ-আরএফএল গ্রুপের অনেকে এসময় উপস্থিত ছিলেন।
