১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে পারবেন: বিজিএমইএ

চলমান পরিস্থিতি নিয়ে পোশাক শিল্পমালিকরা জরুরি বৈঠক করেছেন। তাতে এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 05:22 PM

Updated : 14 Nov 2026, 05:33 PM

কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ ঘোষণা করতে পারবে বলে ঘোষণা দিয়েছে পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দুই সংগঠনের নেতারা।

তার আগে চলমান পরিস্থিতি নিয়ে পোশাক শিল্পমালিকরা জরুরি বৈঠক করেন। তাতে এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার ও গাজীপুর এলাকার পোশাক কারখানা মালিকেরা কঠিন পরিস্থিতিতে পড়েছেন এবং তারা কারখানা সচল রাখতে পারছেন না। এ সব কারখানার মালিকেরা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে বিজিএমইএকে জানিয়েছেন।

“ইতোমধ্যে (শনিবার) আলোচ্য ধারা অনুযায়ী ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা কাজ না করায় শনিবার ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কাজ নেই, মজুরিও নেই। শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে আমাদের।”

বিস্তারিত আসছে…