১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ইন্ডাস্ট্রিয়ালে চালু হলো সিএইচটি জার্মানির কারখানা

ইতিমধ্যে সেখানে ২২টি শিল্প চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 08:32 PM

Updated : 09 May 2023, 08:32 PM

বহুজাতিক রাসায়নিক শিল্পগোষ্ঠী সিএইচটি জার্মানির সহযোগী কোম্পানি হিসেবে সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কারখানা চালু হলো মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে।

মঙ্গলবার নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই অর্থনৈতিক অঞ্চলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে কারখানাটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেঘনা গ্রুপ জানিয়েছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য আলী আহসান, মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা।

সিএইচটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফ্র্যাংক নওম্যান, সিএফও অ্যাক্সেল ব্রিটলিং, সিটিও ড. বার্নহার্ড হেটিচ, সিএইচটি সুইজারল্যান্ড এজির ব্যবস্থাপনা পরিচালক বেনোয়া মুটল্ট অন্যদের মাঝে উপস্থিত ছিলেন।

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, চীন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ভারতের ১১টি প্রতিষ্ঠানসহ মোট ২২টি শিল্প ইতিমধ্যে স্থাপিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।