Published : 18 Aug 2024, 05:03 PM
চলতি বছরের একাদশ শ্রেণিতে উচ্চমাধ্যমিক ও কারিগরি পাঠ্যক্রমে ভর্তির আবেদন ও নিবন্ধন ফি দেওয়া যাবে বিকাশে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানিয়েছে।
এতে জানানো হয়, ১৫০ টাকা আবেদন ফি দিয়ে শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিতে পারবেন।
বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন করা শুরু হয়েছে সোমবার, চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ২৪ জুন থেকে ৮ জুলাই এবং ৯ থেকে ১৪ জুলাই একইভাবেই আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
আবেদন ফি জমা দিতে এডমিশন ওয়েবসাইট https://xiclassadmission.com.bd/xiclassadmission-gov-bd/-এ লগ ইন করে সাইড মেন্যুতে ‘আবেদন ফি জমা দিন’ অপশনে ক্লিক করলেই পেমেন্ট গেটওয়ে অপশন আসবে।
সেখানে ‘এসএসএলকমার্জ’-এ ক্লিক করে পেমেন্ট মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিং থেকে ‘বিকাশ’ সিলেক্ট করতে হবে।
এরপর মোট প্রদেয় ফি পরিমাণ উল্লেখ করে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে লেনদেন করতে হবে।
লেনদেনটি সফল হলে কনফার্মেশন বার্তার নিচে থাকা ‘আবেদন জমা দিতে এগিয়ে যান’ অপশনে ক্লিক করে আবেদন শেষ করতে হবে।
কারিগরিতে ভর্তিচ্ছুরা বিকাশ অ্যাপের মাধ্যমে আবেদন ফি জমা দিতে অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি (BTEB) সিলেক্ট করে কয়েকটি ধাপ অনুসরণ করে টেকনিক্যাল ভর্তির জন্য আবেদন করা যাবে।
সেক্ষেত্রে বিকাশ অ্যাপ থেকে ১৬২ টাকা আবেদন ফি দিতে হবে। http://btebadmission.gov.bd/website/ - এই ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত জানা যাবে।