১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোক্তা অধিকার আইনের প্রশিক্ষণ পেলেন টেস্টি ট্রিটের কর্মীরা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের প্রশিক্ষণ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 03:58 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সরবরাহে কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

কর্মশালায় টেস্টি ট্রিটের কর্মীদের প্রশিক্ষণ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আজিজুল ইসলাম, কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান ও আতিয়া সুলতানা, সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এবং সহকারী পরিচালক (ঢাকা বিভাগ) আব্দুল জব্বার মন্ডল ও আব্দুস সালাম।         

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, টেস্টি ট্রিটের চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল ও হেড অব মার্কেটিং আবু সাদাত চৌধুরীসহ টেস্টি ট্রিটের শতাধিক কর্মী কর্মশালায় উপস্থিত ছিলেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের বেকারি পণ্যের জন্য টেস্টি ট্রিট ‘জনপ্রিয়’। সারাদেশে টেস্টি ট্রিট এর চারশর বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে।