১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইট বাড়াল নভোএয়ার

নতুন ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সোয়া ৪টায় এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে উড্ডয়ন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 07:05 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি এয়ারলাইন্স— নভোএয়ার।

আগামী সোমবার থেকে এই রুটে একটি করে বেশি ফ্লাইট চলবে বলে বুধবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

নতুন ফ্লাইটটি প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে হবে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে বিকাল ৫টা ৪০ মিনিটে।

এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করেই এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নভোএয়ার বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি প্রতিদিন কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।