১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএটি বাংলাদেশের প্রথম নারী কোম্পানি সেক্রেটারি ফারাহ নূর

“আমরা এমন প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ব, যা কোম্পানির টেকসই প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে,” বলেন তিনি।

বিএটি বাংলাদেশের প্রথম নারী কোম্পানি সেক্রেটারি ফারাহ নূর
ফারাহ নূর

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 09:59 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্সের দায়িত্ব পেয়েছেন ফারাহ নূর।

তিনি কোম্পানির ইতিহাসে প্রথম নারী কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

আইন ও করপোরেট খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফারাহ নূর ২০ বছরের বেশি সময় ধরে বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত। ২০০৫ সালে কোম্পানিতে যোগদানের পর থেকে তিনি লিগ্যাল ও বিজনেস পার্টনারিং ফাংশনে একাধিক নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি লিটিগেশন অ্যান্ড করপোরেট কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগ প্রসঙ্গে ফারাহ নূর বলেন, “এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত। দুই দশকেরও বেশি সময় ধরে বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকায় আমি পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সততা, সুশাসন ও কমপ্লায়েন্সের মান আরও উন্নত করার বিষয়ে আশাবাদী।

“আমরা একসঙ্গে এমন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তুলব, যা কোম্পানির দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে। আমি আশা করি এই অর্জন আরও বেশি নারীকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।”

এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান কাখাবের বেনিদজে। এই দায়িত্বে তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হন।