১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

১১৮৬৬ টাকায় আমিরাতের টিকেট

আরব আমিরাত, বাহরাইন, ওমান, ইরাক, ইরানসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যের একমুখী যাত্রার টিকেট স্বল্পমূল্যে দিচ্ছে এয়ার অ্যারাবিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 12:03 AM

Updated : 26 Aug 2026, 11:50 AM

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে একমুখী যাত্রার টিকেট বিশেষ ছাড়ে দিচ্ছে এয়ার অ্যারাবিয়া।

‘সুপার সিট সেল’ ক্যাম্পেইনের আওতায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি যাওয়ার টিকেটের মূল্য ধরা হয়েছে ১১ হাজার ৮৬৬ টাকা।

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৮ মার্চের মধ্যে যাত্রা করলে এই ছাড় পাওয়া যাবে বলে কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন।

আর ক্যাম্পাইনের এই সুযোগ নিতে টিকেট বুকিং দিতে হবে সোমবার থেকে আগামী ২ মার্চের মধ্যে।

আরব আমিরাত ছাড়াও বাহরাইন, ওমান, ইরাক, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইউরোপের বিভিন্ন গন্তব্যের একমুখী যাত্রার টিকেট স্বল্পমূল্যে দিচ্ছে এয়ার অ্যারাবিয়া। এর মধ্যে শারজাহ ও আবুধাবির টিকেট মূল্যই সবচেয়ে কম।

এয়ার অ্যারাবিয়ার ওয়েবসাইটেও ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।