২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ফিউচার পার্কে তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা

রাজধানীর যমুনা ফিউচার পার্কে বৃহস্পতিবার শুরু হচ্ছে মোবাইল ফোন ও কম্পিউটার পণ্যের প্রদর্শনী ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 05:56 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

যমুনা ফিউচার পার্কের লেভেল ৪-এ তথ্যপ্রযুক্তি পণ্যের বাজারও উদ্বোধন করবেন অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৮ মার্চ পর্যন্ত এ প্রদর্শনীতে দেড় শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে হাজির থাকবে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা প্রদর্শনী চলবে।

প্রবেশমূল্য ২০ টাকা ধরা হলেও স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকেটে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবে ।

প্রদর্শনীর সময় সব ধরনের পণ্য ও সেবায় থাকবে ছাড়, কেনাকাটা করা যাবে অনলাইনেও ।

এ সময়ে যমুনা ফিউচার পার্কের বিভিন্ন সেবায় ১০ শতাংশ ছাড় দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এ প্রদর্শনী আয়োজনে কম্পিউটার সমিতিকে সহযোগিতা দিচ্ছে। পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ বাংলা ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজনের মিডিয়া পার্টনার।