গ্রামীণফোনের সহযোগিতায় ১৪ অক্টোবর খুলনায় নৌকাবাইচ
আগামী ১৪ অক্টোবর রূপসা নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী খুলনা নৌকাবাইচ। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ৩২টি দল।
গ্রামীণফোনের সহযোগিতায় এবং খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এই নৌকাবাইচ আয়োজন করেছে; এবার এই উৎসবের যুগপূর্তি আসর।
গ্রামীণফোন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিযোগিতার দিন সকাল ১১টায় খুলনার শিববাড়ি থেকে হাদিস পার্ক পর্যন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব।
এরপর দুপুর ২টায় রূপসা নদীর ১ নম্বর কাস্টম ঘাটে অতিথিরা ফেস্টুন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাইচ উদ্বোধন করবেন।
বড় দলের প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে এক লাখ টাকা, দ্বিতীয় দল পাবে ৬০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবে ৩০ হাজার টাকা।
অন্যদিকে ছোটদলের প্রথম বিজয়ী দল ৫০ হাজার টাকা, দ্বিতীয় দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় দল ২০ হাজার টাকা পাবে।
এবার গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এলাকার ৮টি বাচারি নৌকা নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। সেই দলের প্রথম বিজয়ী পাবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবে ২০ হাজার টাকা।
