২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এওএবি'র সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব মাসুদুর রহমান

ট্যুর অপারেটরদের সংগঠন ‘এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সভাপতি ও মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী ও মাসুদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 10:40 AM

Updated : 22 Aug 2022, 02:12 PM

তাদের নেতৃত্বে ১৩ সদস্যের নতুন কমিটি সোমবার থেকে দায়িত্ব গ্রহণ করেছে বলে এওএবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Image
অঞ্জন চৌধুরী ও মাসুদুর রহমান

অঞ্জন চৌধুরী ও মাসুদুর রহমান

স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘স্কয়ার এয়ার লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও গ্যালাক্সি এয়ারলাইন্সের মাসুদুর রহমান টানা দ্বিতীয়বারের মতো সংগঠনের নেতৃত্বে থাকছেন।

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইজি ফ্লাই এক্সপ্রেসের এম শওকত উল ইসলাম এবং রিজেন্ট এয়ারওয়েজের ইয়াসিন আলী।

অর্থ সম্পাদক হয়েছেন এটিম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জেড মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল কবির এবং হাসান মাসুদ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির বাকি চার সদস্য হলেন- মোস্তাফা কামাল, আবদুল্লাহ আল জহির স্বপন, রুবেল আজিজ, মোহাম্মদ ইউনুস এবং আশিষ আর চৌধুরী।

দেশের ট্যুর অপারেটরদের নিয়ে ২০১২ সালে এভিয়েশন অপারেটরস অ্যাএসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) গঠিত হওয়ার পর এটি সংগঠনের তৃতীয় কমিটি।