মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর
দেশজুড়ে ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি ডিজিটাল প্রচারণা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
চলমান ডিজিটাল ক্যাম্পেইননের আওতায় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে গাড়ি উপহার পেয়েছেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান।
‘আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়’-এ স্লোগানে সারাদেশে চলছে কোম্পানিটির প্রচারণা কার্যক্রম, এটির আওতায় আনিসুর এ গাড়ি পেয়েছেন বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার চেয়ারম্যান বাজার এলাকায় ছোট্ট একটি বিরিয়ানির দোকান রয়েছে আনিসুরের। সেই দোকানের জন্য গত ২ নভেম্বর পরিবেশক শোরুম ‘এমএইচ ইলেকট্রনিক্স’ মার্সেল ফ্রিজ কিনে গাড়ি ফ্রি পেয়ে খুশিতে আত্মহারা তিনি।
শনিবার আজমপুর কাঁচাবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তার হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।
এসময় উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক (উত্তর) ইনচার্জ কুদরত-ই খুদা সাফওয়ান, দক্ষিণের ইনচার্জ নূরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, স্থানীয় ব্যবসায়ী হারুনুর রশিদ মোল্লা, মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম এমএইচ ইলেকট্রনিক্স এর স্বত্তাধিকারী নজরুল ইসলাম শাহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর আওতায় ক্রেতারা যে কোনো পরিবেশক বিক্রয়কেন্দ্র থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নাম্বারসহ সংশ্লিষ্ট পণ্যের বারকোড নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। পরে গাড়িসহ নিশ্চিত উপহার দেওয়া হচ্ছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রচারণা।
