১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বেসিসের ফিনটেক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন নগদের নিয়াজ

“বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই,” বলেন নিয়াজ।

বেসিসের ফিনটেক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন নগদের নিয়াজ
নিয়াজ মোর্শেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 06:58 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোবাইলে আর্থিক সেবা কোম্পানি নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট।

মঙ্গলবার নগদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিয়াজ মোর্শেদ বর্তমানে বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি জেসিআই চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি।

এ ছাড়া জেসিআই বাংলাদেশ ট্রাস্টের চেয়ারপারসন ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাউন্সিলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

নতুন দায়িত্বের বিষয়ে নিয়াজ মোর্শেদ বলেন, “বেসিস এর ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর এবং আরও বেশি অন্তর্ভূক্তিমূলক আর্থিক অবকাঠামো তৈরিতে এই ইন্ডাস্ট্রির নেতা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”