১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

রপ্তানির পর ইলিশের দামে লাফ

চাষের বা নদীর মাঝের দাম আগের সপ্তাহের মতেই দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 04:23 PM

Updated : 19 Jan 2024, 04:23 PM

দুর্গাপূজায় উপহার হিসেবে ভারতে ইলিশ রপ্তানি শুরু হতে না হতেই দেশের বাজারে মাছটির দাম বেড়ে গেছে। যে দরে রপ্তানি হচ্ছে, দেশে দাম তার চেয়ে বেশি। 

শুক্রবার ক্রেতা বেশি, চাহিদাও বেশি, এমন দিতে দামও থাকে বাজারে বেশি। চাষের বা নদীর মাঝের দাম আগের সপ্তাহের মতেই দেখা গেছে। তবে ইলিশের ক্ষেত্রে উল্টো দৌড়। 

কারওয়ান বাজারে দীর্ঘদিন ধরে ইলিশ বিক্রি করেন মো. সালাম। দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “পূজার লাইগ্যা দাম বাড়ছে। ইলিশ এখন ইন্ডিয়া চইলা যাইতেছে।”

সালাম ১ কেজি ওজনের ইলিশের দাম রেখেছেন দেড় হাজার টাকা, ওজন ৯০০ গ্রামের হলে কেজি ১২০০ থেকে ১৩০০ টাকা। 

যেগুলো আবার ১২০০ গ্রাম, সেগুলোর দাম ১৭০০ থেকে ১৮০০ টাকা। দেড় কেজির চেয়ে বড় হলে দুই থেকে আড়াই হাজার পড়ে যায় বলেও জানান তিনি। 

তার ভাষ্য, “সব সাইজেই এখন ১০০-১৫০ টাকা বাড়তি।” 

ভারতে ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ পাঠানো হয়েছে কেজিপ্রতি ১০ ডলারে। এই হিসেবে ১ হাজার ১০০ টাকার কম পড়েছে দাম। 

অন্য মাছের দাম কেমন? 

বিক্রেতা মো. কামরুজ্জামান বলেন, “আগের মতই আছে। ইলিশের দামটা বাড়ছে খালি।” 

তিনি নদীর পোয়া ৫০০ থেকে ৫৫০ টাকা, বড় আইর এক হাজার থেকে ১১০০ টাকা, বড় বোয়াল ৫০০ থেকে ৬০০ টাকা এবং বড় রুই কাতল ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি করছিলেন। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)