১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিল ইয়ামাহা

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে রোপণ হবে কয়েক হাজার বনজ ও ফলজ বৃক্ষ।

বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিল ইয়ামাহা
ইয়ামাহা মোটর সাইকেলের বৃক্ষরোপণ অভিযানের স্লোগান ঠিক করা হয়েছে ‘করি বৃক্ষ রোপণ, হবে নির্মল জীবন-যাপন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:07 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

চলমান উত্তপ্ত আবহাওয়া বিবেচনায় ইয়ামাহা মোটরসাইকেলের সারা দেশে বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে।

ঢাকার পাশাপাশি, চট্টগ্রাম, খুলনা, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে রোপণ হবে কয়েক হাজার বনজ ও ফলজ বৃক্ষ। 

‘করি বৃক্ষ রোপণ, হবে নির্মল জীবন-যাপন’ স্লোগানকে সামনে রেখে সোমবার এই কর্মসূচি হাতে নেওয়ার কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

এতে সহযোগী হিসেবে থাকবে ইয়ামাহা রাইডারস ক্লাব। আগামী জুন থেকে এই বৃক্ষ রোপণ অভিযান শুরু করবে তারা।

গত ২১ এপ্রিল বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক এসিআই মটরস্ ঘোষণা দেয়, প্রতিটি মোটরসাইকেল বিক্রির বিপরীতে তারা দুইটি করে বৃক্ষ রোপণ করবে। 

ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বাইকিং কমিউনিটি। দেশব্যাপী তাদের রয়েছে দশ হাজারেরও বেশি নিবন্ধিত সদস্য আছে।

ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকে।