১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইডিআরএ ও টেলিটকের মধ্যে চুক্তি

বাল্ক এসএমএস সার্ভিসের বিষয়ে তাদের সমঝোতা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 07:06 PM

Updated : 14 Jan 2024, 07:06 PM

বীমা সম্পর্কে জনসচেতনতা ও প্রচার বাড়াতে বাল্ক এসএমএস সার্ভিস নিতে টেলিটকের সঙ্গে চুক্তি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (প্রশাসন) নাজনীন কাউসার চৌধুরী এবং টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মাদ জামাল উদ্দিন চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।