২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ

ঘরে তৈরি খাদ্য, হস্তশিল্প ও বুটিক দোকানসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ৩৬ জন নারী অংশ নেন প্রশিক্ষণ কর্মসূচিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 08:14 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

নারী উদ্যোক্তাদের যৌথভাবে প্রশিক্ষণের দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।

সম্প্রতি বগুড়ায় ‘অনলাইন ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তি’ বিষয়ে তিন দিনের কর্মসূচির মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঘরে তৈরি খাদ্য, হস্তশিল্প ও বুটিক দোকানসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ৩৬ জন নারী অংশ নেন প্রশিক্ষণ কর্মসূচিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নারী উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এজন্য ব্যাংকটি এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক সক্ষমতা ও উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।