১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

অ্যামচেমের নতুন কমিটি প্রধানমন্ত্রীকে বলেছে, বালাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে তারা কাজ করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধি দলের সাক্ষাৎ
ছবি: পিএমও

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 02:51 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকে মার্কিন বিনিয়োগের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।

অ্যামচেমের আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল।

অ্যামচেমের নতুন কমিটি প্রধানমন্ত্রীকে বলেছে, বালাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে তারা কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।