প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল অ্যাটকো
সরকার প্রধান অ্যাটকো সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দেশের টেলিভিশন স্টেশন মালিকদের সংগঠন অ্যাটকো।
সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অ্যাটকো সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ। এরপর ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করে টানা চতুর্থবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন বঙ্গবন্ধুকন্যা।
