১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

“এর মধ্য দিয়ে দুই দেশের কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানির পথ সুগম হয়েছে,” বলেছে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 10:11 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

বাংলাদেশের থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

হাই কমিশন বলছে, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, করাচির উপহাইকমিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবত ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে।