সেপ্টেম্বর থেকে ২৪ টাকায় আটা বিক্রি করবে সরকার
উপজেলা পর্যায়ে প্রতিদিন ওএমএসের আটা বিক্রি করা হবে।
ওএমএসের আওতায় আগামী ১ সেপ্টেম্বর হতে ২৪ টাকা কেজিতে আটা বিক্রি করবে সরকার।
উপজেলা পর্যায়ে প্রতিদিন ওএমএসের এ আটা বিক্রি হবে বলে মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর জন্য সুলভমূল্যে খাদ্য নিশ্চিতে বর্তমানে সারা দেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে।”
