২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পঞ্চাশে মেঘনা গ্রুপ, নানা আয়োজনে উদযাপন

বর্ষপূর্তি উপলক্ষ্যে গ্রুপের বিভিন্ন কার্যালয়, ফ্যাক্টরি ও ডিপোতে বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটোবুথ তৈরি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 04:44 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পা রেখেছে। 

এ উপলক্ষে রোববার গুলশানে গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্প গ্রুপটি।

এতে বলা হয়, বর্ষপূর্তি উপলক্ষ্যে এমজিআইর কর্মকর্তা ও কর্মচারীরা বিশেষ টি শার্ট পরেন, গ্রুপের বিভিন্ন কার্যালয়, ফ্যাক্টরি ও ডিপোতে বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটোবুথ তৈরি করা হয়। 

এছাড়া দেশের বিভিন্ন বিলবোর্ডে ৫০ বর্ষপূর্তির বিশেষ বার্তা প্রচার করা হয়। 

প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে এমজিআই গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, “এমজিআইর প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। 

“আস্থা ও গুণগত মানের প্রতীক হিসেবে, মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”