১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যু: বাণিজ্য মেলা পেছাল ২ দিন

বরাবরের মত ১ জানুয়ারি মেলা উদ্বোধনের দিন নির্ধারণ করা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাচ্ছে দুই দিন।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পর মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মঙ্গলবার মেলার উদ্বোধন ১ জানুয়ারির বদলে ৩ জানুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে।

বরাবরের মত ১ জানুয়ারি মেলা উদ্বোধনের দিন নির্ধারণ করা ছিল।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইপিবি বলেছে, খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে মেলার উদ্বোধন পেছানোর সিদ্ধান্ত হয়েছে।

ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি সকাল ১০টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্বোধন করার কথা ছিল।