১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জেট ফুয়েল ও ডিজেল নিয়ে এসেছে আরও তিন জাহাজ

একটি জাহাজ ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল এবং দুটি জাহাজ মোট ৬৬ হাজার টন ডিজেল নিয়ে এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 07:35 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটের মধ্যে পরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে তিনটি জাহাজ। 

বাংলাদেশ পেট্রোলিয়ম করপোরেশনের (বিপিসি) পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, মঙ্গলবার সকালে ও রাতে তিনটি জাহাজ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে বন্দরের জলসীমায় আসে। 

‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে একটি জাহাজ সিঙ্গাপুর থেকে ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে পৌঁছায়। সেটি থেকে তেল খালাস চলছে। 

এছাড়া ‘এমটি লুসিয়া’ ৩৪ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে বন্দরের বর্হিনোঙ্গরে আসে। বুধবার বিকালে জাহাজটি বন্দরের ডলফিন জেটি-৫ এ ভেড়ার কথা ছিল। 

মালয়েশিয়া থেকে ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ নামে আরেকটি জাহাজ মঙ্গলবার রাতে বন্দরের জলসীমায় আসে। বৃহস্পতিবার বন্দরের ডলফিন জেটিতে ভেড়ার পর জাহাজটি তেল খালাস করবে বলে জানা গেছে।