২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ত্রয়োদশ নির্বাচন: জানুয়ারির ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 11:50 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় মূল্য সংযোজন কর বা ভ্যাটের বিবরণী জমার দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। 

এর ফলে জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

আইন অনুযায়ী প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়।

রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে সময় বাড়িয়ে দেয়।

এতে বলা হয়, “শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং রোববার এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।”

সময়মতো রিটার্ন দাখিল না করলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।